তুমিময়/ All Seems To You Poem by Asadullah Hassan

তুমিময়/ All Seems To You

Rating: 4.5

এক.
আমার প্রেয়সী,
প্রতিদিনের মত আজও বলে যাই
তুমি ভাল আছ তো?
কিন্তু আমি ভাল নেই।
তুমিই বল-
তোমায় ছাড়া আমি একা
কি করে ভাল থাকি।

ওগো প্রিয়,
তুমি তো জান
ফুল ফুটলে যেমন ভ্রমর নাচে-গায়
তেমনি তুমি ভাল থাকলে
আমি সুখি হই।
আর তোমার দুখেতে প্রিয়
কি যে দুখ পাই।

দুই.
ওগো প্রিয়,
বলতে কি পার তুমি?
কেন এমন হয়?
তোমার জন্য মন আমার
সারাক্ষণ ব্যাকুল থাকে
কখন পাব তোমায়
এক পলকের দেখা।

তোমায় দেখার আশায়
কাটে আমার ক্ষণ,
তাইতো তুমি আমার হৃদয় সাগরে
সারাক্ষণ ভেসে থাক
শাপলা ফুলেরি মতন।



তিন.
ওগো প্রিয়,
আমার সব কিছুই যেন তোমায় ঘিরে,
মনে হয় সব থেকেও
আমি যে আজ বড়ই নি: স্ব!

বলতে কি পার তুমি?
কেন এমন হয়?
আমার পৃথিবী আজ তুমি ছাড়া
হয়ে গেছে আলোহীন।
আমার চারপাশে যা কিছুই মহান
বিশ্বময়,
আমার চির চোখে চেনা ধরণী
আজ হয়ে গেছে তুমিময়।

তুমিময়/ All Seems To You
POET'S NOTES ABOUT THE POEM
Preosi
COMMENTS OF THE POEM
Jazib Kamalvi 02 November 2017

A nice poetic imagination, Asadullah. You may like to read my poem, Love and Lust. Thanks

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asadullah Hassan

Asadullah Hassan

Sirajganj
Close
Error Success