সকলে যে সহজ পথে হাঁটে
তুমিও সেই একই সহজ পথে হাঁটবে;
অথচ তুমি সকলের থেকে বেশি মহান হবে
তা কখনো ঘটবে কি? নাহঃ কখনো না।
সূর্য হতে চাইলে
একাকী সূর্যের মতো জ্বলতে হবে।
মাউন্ট এভারেস্ট হতে চাইলে
একাকী এভারেস্টের মতো ধীর স্থির অচঞ্চল হতে হবে।
অন্যের স্বরে হুক্কা হুয়া ডাকলে তুমি
খ্যাঁক শেয়াল হবে।
মহারাজা সিংহ হবে কি?
লোভ আর স্বার্থের সাগরে নিমজ্জিত থাকবে
অথচ তুমি মহান হবে;
তা কখনো ঘটবে কি?
ত্যাগী হও। সাহসী হও। বীর হও।
কঠিন সঙ্গহীন পথে একাকী হাঁটো।
উন্মাদবাণী, অরুণ মাজী
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem