আমাকে আর ডেকো না (Do Not Call Me Again) Poem by Arun Maji

আমাকে আর ডেকো না (Do Not Call Me Again)

Rating: 5.0

ভালোর পৃথিবী আলোর পৃথিবী
তোমাদের সাথে আমার
সব কিছু শেষ।
আমাকে আর ডেকো না।

তোমরা তোমাদের
আলো ঢাকা ভালো নিয়ে থেকো।
আমাকে আর ডেকো না।
দরিদ্র দুর্বলের কান্না তোমরা
গোলা বারুদের হাসি দিয়েই ঢেকো।
আমাকে আর ডেকো না।

আর্ত পীড়িত ধর্ষিতার কান্না তোমরা
মন্ত্র নামাজ দিয়েই ঢেকো।
আমাকে আর ডেকো না।
কৃষক বেকার যুবকের খিদে তোমরা
লড়াই আর মিছিল দিয়েই মিটিও।
আমাকে আর ডেকো না।

শিক্ষা স্বাস্থ্য শিল্পের উন্নয়ন তোমরা
গলাবাজি আর বুলেট দিয়েই করো।
আমাকে আর ডেকো না।

ডেকো না গো ডেকো না
আমাকে আর কক্ষনো পাবে না।
কক্ষনো তোমাদের
কেউ, কেউ নই আমি।
আমাকে আর ডেকো না।

উন্মাদনার একলা পৃথিবীতে
নিঃসঙ্গ একাকী থাকবো আমি।
আমাকে আর ডেকো না।

© অরুণ মাজী

আমাকে আর ডেকো না (Do Not Call Me Again)
Saturday, June 1, 2019
Topic(s) of this poem: despair
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success