উন্মাদের যন্ত্রণা অঙ্ক (Fear And Suffering) Poem by Arun Maji

উন্মাদের যন্ত্রণা অঙ্ক (Fear And Suffering)

Rating: 5.0

​​
ভয় কি? আমাদের ভয় হয় কেন?
ভয় হলো- কিছু একটা হারানোর ভয়।
মান হারানোর ভয়, সম্পদ হারানোর ভয়।
ধরো, তুমি তোমার ভাগ্য বা কারো কাছ থেকে,
কোন খ্যাতি বা প্রেম বা ভালোবাসা আশা করছো;
ভবিষ্যতে, তোমার সেই আশা হারানোর ভয়।

যদি থাকে, তবেই তুমি হারাবে।
যদি না থাকে, তো কেমন করে হারাবে?
আশা না থাকলে, আশা হারানোর ভয় হবে কি?
যে উলঙ্গ উন্মাদ, তার বাটপারের ভয় হবে কি?

আশা আসে কোথা থেকে? লোভ থেকে।
যত বেশি লোভ, তত বেশি আশা।
যত বেশি আশা, তত আশা ভঙ্গের ভয়-যন্ত্রণা।

তোমার যত বেশি থাকবে, তত বেশি হারানোর ভয়।
যত ভয় তত উদ্বেগ। যত উদ্বেগ তত যন্ত্রণা।

© অরুণ মাজী

উন্মাদের যন্ত্রণা অঙ্ক (Fear And Suffering)
Sunday, August 12, 2018
Topic(s) of this poem: fear
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success