আমাকে একটু নীরবতা দাও।
জনারণ্যে বড় একাকী অসহায় আমি
আমাকে নিঃশব্দের সাহচর্য্য দাও।
এতো কল্লোল, এতো হুল্লোড়
ঢোকে নাআমার কানে।
কখনো তারা সুর জাগায় না প্রাণে
আমি জানি না তাদের মানে।
পৃথিবী ভর্তি শব্দেরমিছিল
রাস্তা ভর্তি ঢাক ঢোলের কুচকাওয়াজ
রাত্রি ভর্তি ঝিঁঝিঁ পোকারঅট্টহাসি
মাটি ভর্তি রক্তের তাড়স্বর
আকাশ ভর্তি অতীতের আর্তনাদ।
কি বলে এরা? কেন বলে এরা?
চেনা চেনা মুখে এদের
অচেনা ছবি আঁকা।
বাহুর নরম আবেশে এদের
ঘৃণার বিষ রাখা।
আবেশী চোখের কোণে এদের
অকাল মৃত্যু আঁকা।
একটু একটু করে
বিষিয়ে যাচ্ছি আমি।
ক্রমশঃ নীল হয়ে
অকাল মৃত্যুর বুকে ঢলে পড়ছি আমি।
ওগো
আমাকে তোমরা সঞ্জীবনী অমৃত দাও।
আমাকে তোমরা
একটু নিঃশব্দের সাহচর্য্য দাও।
© অরুণ মাজী
Painting: Chen Yan Ning
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem