উন্মাদের চোখে ঈশ্বর (God) Poem by Arun Maji

উন্মাদের চোখে ঈশ্বর (God)

Rating: 5.0

ইশ্বর নিশ্চিৎ রূপে আছেন।
কিন্তু তাকে তুমি তোমার বাইরে খুঁজলে পাবে না।
ঈশ্বর তোমার চেতনার মধ্যে, নিদ্রিত আছেন।

তোমার চেতনার মধ্যে-
তুমি জ্ঞানের শঙ্খধ্বনি বাজাও। কৃতজ্ঞতার ঘৃতাহুতি দাও।
পবিত্রতার সুগন্ধ আর প্রেমের হোমাগ্নি দিয়ে আরতি করো।
দেখবে, তখনই তোমার মধ্যেকার ঈশ্বর
নয়ন মেলে তোমাকে চেয়ে দেখবে।

যেদিন তুমি এই অপরূপ ঈশ্বরকে দেখতে পাবে
সেদিন তুমি মরণশীল পৃথিবীর
জন্ম মৃত্যু জরা জীর্ণতার যন্ত্রণা থেকে মুক্তি পাবে।

© অরুণ মাজী
Painting: Amit Bhar

উন্মাদের চোখে ঈশ্বর (God)
Wednesday, January 30, 2019
Topic(s) of this poem: god,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success