ভাবো, ঈশ্বর যদি ভয়ঙ্কর অসীম ক্ষমতার অঙ্কবিদ
না হতেন, তো সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণনের কি
করুণ পরিণতি হতো! মহাবিশ্বটাই তখন মুছে যেতো।
ঈশ্বর বিজ্ঞানীদের বিজ্ঞানী। উনি কি কখনো মানুষের
অন্ধবিশ্বাসকে সমর্থন করবেন? উনি কি গোমূত্র দিয়ে
বা কাফের বিদ্বেষ দিয়ে নিজের পূজা গ্রহণ করবেন?
যেখানে বিজ্ঞান, সেখানেই ঈশ্বর। যেখানেই অন্ধবিশ্বাস,
সেখানেই ঈশ্বর বিদ্বেষী শয়তান। বিজ্ঞান হলো ঈশ্বরের
নিজস্ব চেতনা। কেবল বৈজ্ঞানিক মন আর পদ্ধতি দিয়ে
ঈশ্বরকে উপলব্ধি করা যায়। যারা বিজ্ঞান বিদ্বেষী-
তারা ঈশ্বর বিদ্বেষী, তারা ঈশ্বর ঘাতক।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem