বজ্রদেবী/ Goddess Of Thunder Poem by Asadullah Hassan

বজ্রদেবী/ Goddess Of Thunder

তুমি তো জান হে দেবী,
আমি শুধু ভাবি আর
তোমারি নামে লিখে যাই কবিতা।
খুঁজেছি তোমায় কৃষ্ণ মেঘের ছায়ায়
আর বৃষ্টির ধারায়-
মেঘে-মেঘে তোমার ঐ শুনি
বিকট বজ্র ঝটিকা!

হঠাৎ কানের পর্দা ভেদী
এক চিৎকার আর্তনাদে,
আকাশ-বাতাস কেঁপে
মুহুর্তেই এপার-ওপার ছাড়িয়ে-
বজ্রাঘাতে দুই কৃষক মরি
পড়ি আছে ঐ মাঠে!

তৎক্ষনাত ছুটে আসি ঘরে
ভয়ে বুক কাঁপে থর্ থর্ করে।
কি ভিষণ সেই বজ্রদেবীর চাহনী
মনে হয় যেন অগ্নিগিরি-
বিছানায় শুয়ে চোখ বুজে দেখি
কৃষক ডাকিছে ঐ দূরে!

বজ্রদেবী/ Goddess Of Thunder
Tuesday, October 24, 2017
Topic(s) of this poem: love
POET'S NOTES ABOUT THE POEM
Preosi
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asadullah Hassan

Asadullah Hassan

Sirajganj
Close
Error Success