মহাবিশ্বের যা কিছু সবচেয়ে বেশি সুন্দর, আর যা
কিছু তোমাকে সত্যিকারের দীর্ঘস্থায়ী সুখ বা আনন্দ
দেয়; তাদের কাউকে তুমি হাত দিয়ে ছুঁতে পারো না।
সূর্য, চন্দ্র, গোধূলি, ফুলের সুগন্ধ, কোকিলের কুহুকুহু গান,
মালবিকার কালো চোখের হাসি, বাঁশির পাগল করা সুর;
এদের কাউকে তুমি হাত দিয়ে ছুঁতে পারো না। কিন্তু এদেরকে
তুমি হৃদয় দিয়ে ছুঁতে পারো, অনুভব করতে পারো। হৃদয়ের
এই অনুভবেই রয়েছে, তোমার অনন্ত অসীম সুখ আর শান্তি।
ঈশ্বর সবাইকে এই অমূল্য সম্পদ বিনা মূল্যে দিয়ে রেখেছেন।
দিয়ে তো রেখেছেন, কিন্তু নেয় কে? সবাই তো অর্থ খ্যাতি
আর মাংসল কামনার পিছনে দৌড়োচ্ছে। সুখ আর শান্তি
যেখানে, সেখানে তুমি যদি সুখ না খুঁজবে, তো সুখ তুমি
পাবে কি করে?
কখনো ভেবে দেখেছো, তোমার বাড়ির "সব পাওয়া" বাচ্চা
"এটা চাই ওটা চাই" বলে দিন রাতে কাঁদছে। অথচ রাস্তার শিশু-
সারাদিন কেবল হেসে হেসে খেলছে। কেন? কারন- রাস্তার
শিশু, আকাশ সূর্য আর পাখির ডাকে, তার আনন্দ খুঁজছে।
© অরুণ মাজী
Painting: Eugene De Blaas
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem