হিমেল অথবা দর্পণ (Himel) Poem by Arun Maji

হিমেল অথবা দর্পণ (Himel)

Rating: 5.0

নাহঃ ভালো লাগছে না।
নিজেকে চাঁটি মারতে ইচ্ছে হলো আমার।
গালে থাপ্পড় মেরে নিজেকে বললাম-
অমল, তুমি ভেবেছিলে,
ভালোবাসার সব কিছু জানো তুমি।
কিন্তু আজ কি দেখছো?

ভালোবাসা শুধু ভালো লাগা নয়
রোমহর্ষক রোমাঞ্চ নয়
রাত জেগে স্বপ্ন দেখা নয়।

ভালোবাসা এক গভীর ত্যাগ
এক অসীম ধৈর্য্য
এক দীর্ঘ অপেক্ষা
এক গভীর যন্ত্রণা
এক নিবিড় নৈঃশব্দ।
ভালোবাসার সংজ্ঞার প্রত্যেকটা শব্দ
আজ দর্পণের নীরব চোখে ভাসছে।

একদিকে হিমেল
ভালোবাসার আকাশে উদীয়মান ঝঞ্ঝা।
আর অন্যদিকে দর্পণ।
ভালোবাসার আকাশে
মেঘে ঢাকা রামধনু।
বজ্র বৃষ্টি বিদ্যুৎ বুকেও খিলখিল হাসছে।

হিমেল অথবা দর্পন?
কোন পথ আমার পথ?

© অরুণ মাজী

হিমেল অথবা দর্পণ (Himel)
Sunday, April 26, 2020
Topic(s) of this poem: love,passion,romance
COMMENTS OF THE POEM
Sankhajit Bhattacharjee 26 April 2020

marvelous piece of writing............10+

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success