অরুণ মাজীর হোলির ছড়া (Holi Festival) Poem by Arun Maji

অরুণ মাজীর হোলির ছড়া (Holi Festival)

Rating: 5.0

মনু মাস্টার মান্তুর মা
লুকালে কেন ঘরে?
রঙ মেখে সঙ সেজেছি
ঢঙ দেখানোর তরে।

ঢঙ দেখানি ঢঙী আমি
ঢঙ দেখানো পেশা।
রঙের সাথে ঢঙের রঙ
ঢেলে দেওয়া নেশা।

ঢঙ করো গো ঢঙ করো
রঙ বেরঙের রঙে।
রঙ মেখে ঢঙ করো
পাপ হবে না ঢঙে।

© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz

অরুণ মাজীর হোলির ছড়া (Holi Festival)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success