প্রতিশ্রুতির বালিশে ঠেস দিয়ে শুয়ে
অন্ডকোষহীন নপুংসক মানুষ।
তার চরিত্রের ঘড়িতে কটা বাজে যেন?
এগারোটা সাতান্ন? আটান্ন? ঊনষাট?
নাহঃ নাহঃ পাক্কা বারোটা।
"ভদ্রতা সভ্যতা" নামক চাদরে মুখ ঢেকে
রাজমূত্র চাটে পন্ডিত।
রাজবিষ্ঠা চাটে সাংবাদিক।
রাজস্বেদ চাটে নেতা অভিনেতা জনগণ।
আজ বিস্ময়ে হতবাক কুকুর!
উচ্ছিষ্ট চাটতে গিয়ে মানুষের সঙ্গে
দুর্ঘটনাক্রমে ধাক্কাধাক্কি করে ফেলে সে।
ইতর কুকুর লজ্জা পায়
অথচ বুদ্ধিজীবী মানুষ পায় না।
স্বামীজী নেতাজী ব্যাপারটা যেন কি?
নদীর নাম? পাহাড়ের নাম?
অতীত ইতিহাসের নাম?
আজ কোন মানুষরূপী কুকুরের বাচ্চা জানে না
স্বামীজী নেতাজী কি?
অথচ সব হারামজাদার বুকে
দুশো ফুট উঁচু স্বামীজী নেতাজীর ছবি।
"টিকটিক" করে হারামখোর টিকটিকিটা
আওয়াজ করলো কেন?
সে কি গো পেন্তীর মা
তুমি তাও জানো না?
"বাংলা আবার জগৎ সভায়
শ্রেষ্ঠ আসন লবে।"
আশার অন্ডকোষ চেটে
বুঁদ হয়ে শুয়ে মানুষ।
"এ বাঙালী জাগবেই জাগবে।"
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem