উন্মাদের চোখে যন্ত্রণার উৎস (Human Suffering) Poem by Arun Maji

উন্মাদের চোখে যন্ত্রণার উৎস (Human Suffering)

Rating: 5.0

মানুষের সব যন্ত্রণাই "বন্ধন" দ্বারা তৈরী।

হৃদয়ে ধরলে হৃদয় একদিন ছিঁড়বে।
স্বপ্নে ধরলে স্বপ্ন একদিন ভাঙবে।

বন্ধন গড়তে কখনো ভালোবেসো না।
তাহলে তুমি রগড়ে রগড়ে যন্ত্রণা পাবে।
ভালোবেসো, তোমার মধ্যে ভালোবাসা আছে বলে।
ফুল সুগন্ধ দেয় কেন? ফুলের মধ্যে সুগন্ধ আছে বলে।
বন্ধন গড়তে কি ফুল সুগন্ধ দেয়? নাহঃ। কখনো না।

প্রকৃতি থেকে শেখো। প্রকতির চেয়ে বেশি সত্যবাদী,
বেশি জ্ঞানী শিক্ষক, কখনো তুমি পাবে না।

© অরুণ মাজী
Painting: Amit Bhar

উন্মাদের চোখে যন্ত্রণার উৎস (Human Suffering)
Wednesday, January 30, 2019
Topic(s) of this poem: relationship
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success