উন্মাদের চোখে জীবন ও যন্ত্রণা (Human Suffering) Poem by Arun Maji

উন্মাদের চোখে জীবন ও যন্ত্রণা (Human Suffering)

Rating: 5.0

দুঃখ যারা এড়িয়ে যায়, জীবন তাদেরকেই বেশি দুঃখ দেয়।
দুঃখকে যারা সাদরে আলিঙ্গন করে, জীবন তাদের কাছে অনেক বেশি সহজ আর সুন্দর।

দুঃখকে ভয় করা, দুঃখের চেয়েও অনেক বেশি যন্ত্রণাময়। কেন?
দুঃখকে ভয় করার অর্থ, ভয়ের অন্ধকার কারাগারে জীবন কাটানো। যে কারাগারে সূর্যের আলো ঢুকে না, ফুলের গন্ধ ঢুকে না, পাখির গান ঢুকে না।

ধরো, দুঃখকে প্রতিহত করতে গিয়ে অরুণ মাজী দেওয়াল ঘেরা এমন এক কারাগার বেছে নিলো, যেখানে আলো বাতাস গান সুগন্ধ কিছুই ঢুকে না। তো আলো বাতাস সুগন্ধহীন অরুণ মাজীর জীবন কি, দুঃখের চেয়ে বেশি যন্ত্রণাময় নয়?

দুঃখ কি? দুঃখ হলো সুখের আগের স্টেশন। দুঃখে পৌঁছলে তবেই তুমি সুখের স্টেশনে পৌঁছতে পারবে। দুঃখকে এড়িয়ে তুমি সুখের বাড়ি কখনোই পৌঁছতে পারবে না। দুঃখ আর সুখ, দুইই জীবনের সঙ্গে চুলের বিনুনির মতো জড়িয়ে। এদের কাউকেই তুমি পৃথক করতে পারবে না।

দুঃখ যদি এতোই অবশ্যম্ভাবী আর নিশ্চিৎ, তো দুঃখকে এতো ভয় কেন? দুঃখে এতো কান্না কেন?

© অরুণ মাজী

উন্মাদের চোখে জীবন ও যন্ত্রণা (Human Suffering)
Thursday, June 6, 2019
Topic(s) of this poem: depression,happiness,pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success