মানুষ সুখের জন্য কুকুর আর বিড়ালের সহানুভূতি ভিক্ষা করবে (Humanity) Poem by Arun Maji

মানুষ সুখের জন্য কুকুর আর বিড়ালের সহানুভূতি ভিক্ষা করবে (Humanity)

Rating: 5.0

মানুষ- মানুষ জাতির উপর দ্রুত শ্রদ্ধা হারিয়ে ফেলছে। সরকার অক্ষম
অকর্মণ্য দুর্নীতিযুক্ত। রাজনীতি ঠগ, বিশ্বাসযোগ্য নয়।ধর্মের নামে
ব্যবসা হত্যা রাজনীতি। সংস্কৃতির নামে ব্যাবসা আর বেল্লেলেপনা।
শিক্ষা আজ লোভ তৈরীর কারখানা। বন্ধু ছদ্মবেশী শত্রু।
স্বামী-স্ত্রীর সম্পর্কও আজ সুবিধা আর শোষণের সম্পর্ক।

মানুষ কাকে বিশ্বাস করবে? হৃদয় যন্ত্রণাকাতর হলে, কার কাছে মানুষ
একটু ভালোবাসা আর নিরাময় আশা করবে? শীঘ্র এমন এক দিন আসছে,
প্রত্যেক মানুষ যখন- কুকুর আর বিড়াল পুষে নিঃসঙ্গতার যন্ত্রণা কাটাবে।

কি সাংঘাতিক পরিহাস!
মানুষ সুখের জন্য কুকুর আর বিড়ালের সহানুভূতি ভিক্ষা করবে!

© অরুণ মাজী

মানুষ সুখের জন্য কুকুর আর বিড়ালের সহানুভূতি ভিক্ষা করবে (Humanity)
Wednesday, May 22, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 22 May 2019

শীঘ্র এমন এক দিন আসছে, প্রত্যেক মানুষ যখন- কুকুর আর বিড়াল পুষে নিঃসঙ্গতার যন্ত্রণা কাটাবে। absolute realistic outlook

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success