ভুল করো (Inspiration) Poem by Arun Maji

ভুল করো (Inspiration)

Rating: 5.0

ভুল করো। তোমরা বারবার ভুল করো।
"ভুল" না করলে, "ঠিক" শিখবে কি করে?

ভুল করলে তুমি যন্ত্রণা পাবে। সেই যন্ত্রণা তখন
তোমার আন্ডারপ্যান্টে কাঁকড়া বিছে ছেড়ে দেবে।
আর তাতে, জীবনে তুমি সামনের দিকে উন্মাদের
মতো দৌড়বে। ভুলের মধ্যে সুপ্ত মোক্ষের সেই বীজ।

ভুলের ভয়ে যে নতুন কিছু করতে চায় না, জীবনে
নতুন কিছু শিখবে না সে। সে কেবল অন্যের
উগরে দেওয়া বমি,পুনঃপুনঃ গলাধঃকরণ করবে।
উচ্ছিষ্ট ভোজন ইতর প্রাণীর ধর্ম। তুমি মানুষ।
তুমি ঈশ্বরের সর্ব্বশ্রেষ্ঠ সন্তান। কেবল উচ্ছিষ্ট
ভোজন করে গোটা একটা জীবন কাটাবে তুমি?
ছুঁচো ছারপোকা তোমাকে টিটকিরি করবে না?

উন্মাদ বাণী © অরুণ মাজী
Painting: EDB

ভুল করো (Inspiration)
Saturday, September 1, 2018
Topic(s) of this poem: inspiration
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success