ছোট্ট একটা প্রদীপ হও (Inspiration) Poem by Arun Maji

ছোট্ট একটা প্রদীপ হও (Inspiration)

Rating: 5.0

​সূর্য হতেহবে না। ছোট্ট একটা প্রদীপ হও।
কারও আঁধার রাতে, অন্তত এক রাতের জন্য
হলেও, ছোট্ট একটা প্রদীপ হও।

সেটুকু করলেই তুমি আমার দেবতা। তোমার
চরণ দুটো বাড়িয়ে দাও। তোমার পায়ের ধূলো
নিয়ে, ইহ জীবন ধন্য করি আমি ।

দুর্ভাগ্য কি জানো? সবাই সূর্য হতে চাই। কিন্তু
আলো দেওয়ার জন্য- সূর্য তো দূরের কথা,
প্রদীপের মতোও কেউ পুড়তে রাজি নয়।

©অরুণ মাজী

ছোট্ট একটা প্রদীপ হও (Inspiration)
Friday, February 1, 2019
Topic(s) of this poem: inspiration,light
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success