সাবধান অনুভুতিঃ
"মানুষ তার সমগ্র ইন্দ্রিয়ের সাহায্যে জিনা করে
দেখা হচ্ছে চোখের জিনা
ফুঁসলানো কণ্ঠের জিনা
তৃপ্তির সাথে কথা কানের জিনা
হাত দিয়ে স্পর্শ করা হাতের জিনা
কোনো অবৈধ উদ্দেশ্যে পথ চলা পায়ের জিনা
ব্যভিচারের যাবতীয় ভূমিকা পুরোপুরি পালিত হলে
লজ্জাস্থান তার পূর্ণতা দান করে বা বিরত থাকে"
কুফলঃ
বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হয়
চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এ কথা অনস্বীকার্য
প্রাণঘাতি বিভিন্ন যৌন রোগ এইডস্ (এইচ, আই, ভি) , সিফিলিস, গণোরিয়া, মেহ-প্রমেহ, ক্ষয়রোগ ইত্যাদি প্রধান।
যৌন সম্ভোগের বৈধ পথ রূদ্ধ হয়ে যায়
বিবাহ, পরিবার, সন্তানসন্তুতির প্রতি মানুষের অবজ্ঞা সৃষ্টি হয়
আবহমান কাল ধরে চলে আসা পরিবার প্রথা ধ্বংস হতে বাধ্য হয়।
মানুষ ও চতুষ্পদ জন্তুর মধ্যকার বিভেদ উঠায়ে দেয়
চতুষ্পদ জন্তুর যৌনসঙ্গমের কোন নির্দিষ্ট পরিসর নেই
কিন্তু মানুষের জন্য এ পরিসর সীমিত
এ পরিসরের দেয়াল টপকে মানুষ চতুষ্পদ জন্তুতে পরিণত হয়।
যিনাকারীর লজ্জা থাকে না।
যৌন পিপাসা মিটানোর নেশায় সে সাধারণ মানবিক লজ্জা-শরম হারিয়ে ফেলে।
বৈধ-অবৈধের মধ্যে কোন পার্থক্য তার কাছে আর থাকে না।
মানুষের ব্যক্তিগত ও সামষ্টিক অর্থনীতিতে যিনা নেতিবাচক প্রভাব ফেলে।
পতিতার উপার্জন: সবচেয়ে নিকৃষ্ট উপার্জন।
চলমান বিশ্বে ব্যভিচার ও অশ্লীলতার সমস্ত পথ উন্মুক্ত হয়ে আছে।
বস্তুবাদী মানুষ যারা মনে করে এই দুনিয়াই শেষ, যতটুকু পার এখানেই আনন্দ উপভোগ করে যাও তারা মানুষকে বিপদগামী করার জন্য বিভিন্ন কলাকৌশল উদ্ভাবন, নারী স্বাধীনতার নামে বেহায়াপনার প্রচলনের মাধ্যমে মানব সমাজকে বিশেষত:
যুবক শ্রেণীকে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যাচ্ছে।
এ ক্ষেত্রে তারা নিত্যনতুন পথ ও পদ্ধতির উদ্ভাবন করছে।
অশ্লীল সিনেমা, নোংরা পত্র-পত্রিকা, পর্ণ সিডি-ভিসিডি, টেলিভিশন চ্যানেল, ইন্টারনেটে বিভিন্ন সাইড এসবের কারণে মানুষ যিনার প্রতি বেশী ঝুকে পড়ছে।
বাণীঃ
"তোমরা ব্যভিচারের কাছেও যেও না।নিশ্চয় এটি অশ্লীল কাজ ও অসৎ পন্থা।"
(সূরা বনী ইসরাঈল: ৩২)
"কোন রকম অশ্লীলতার কাছেও যেও না তা প্রকাশ্যে হোক বা গোপনে হোক।"
(সূরা আল-আনআম: ১৫১)
"অশ্লীল কাজসমূহের মধ্যে যিনা বা ব্যভিচার সর্বাধিক অশ্লীল কাজ।"
"কুকুর বিক্রিত পয়সা নিকৃষ্ট এবং যিনাকারিণীর উপার্জনও নিকৃষ্ট।" (মুসলিম)
"নারীদের পুরোটাই হচ্ছে "আওরাহ" বা সতর (শরীরের যে অংশ ঢেকে রাখা বাধ্যতামূলক)। যখন সে ঘর থেকে বের হয় শয়তান তাকে চোখ তুলে দেখে। নারী ঘরের মধ্যে অবস্থানকালেই আল্লাহর বেশি নৈকট্য প্রাপ্ত থাকে।"(সুনানে আত-তিরমিজি ও ইবনে হিব্বান)
"কোন বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া চোখের যিনা, অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার যিনা, অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের যিনা, ব্যাভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের যিনা, খারাপ কথা শোনা কানের যিনা আর যিনার কল্পণা করা ও আকাংখা করা মনের যিনা। অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়"।
কি করবোঃ
সংযত আচরণ
ধর্মীয় অনুশাসন পালন
পর্দা পালন
দৃষ্টি অবনতকরণ
পরনারীর সাথে নির্জনে অবস্থান নয়
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem