বৃষ্টির আওয়াজ - Language: Bengali Poem by Malabika Ray Choudhury

বৃষ্টির আওয়াজ - Language: Bengali

Rating: 5.0

বৃষ্টির আওয়াজ শুনি -
আমি শুনি, তুমি শোনো!

তোমার জীবন, আমার জীবন,
গেছে সরে
দূর থেকে দূরে,
পারিনি রাখতে ধরে!

বৃষ্টি আজ বেঁধে দেয়
তোমায় আমায় দুজনায়,
সুরে সুরে!

Monday, February 17, 2020
Topic(s) of this poem: love,nature
COMMENTS OF THE POEM
Ratan Ghosh 21 February 2020

দারুণ সুন্দর ছোট্ট কবিতা। বৃষ্টি বেধে দেয় সুরে সুরে! খুব খুব ভালো লাগল।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success