আমার মনে আর কি কবিতা আসবে না?
যখন দেখি হলুদ, সাদা ডালিয়াগুলো ফুটেছে সব পাঁপড়ি মেলে দিয়ে, কবিতা আসে।
যখন ভোর রাতে বিছানায় শুয়ে শুয়ে শুনি ঝরঝর বৃষ্টির আওয়াজ, কবিতা আসে,
যখন দেখি তুমি দাঁড়িয়ে আছো একা, আমার অপেক্ষা করে, মনটা ভরে যায় কবিতার নেশায়।
কবিতা আমাকে ছেড়ে যায় যখন অন্ধকার নিঝুম রাতে ছাদের দিকে চেয়ে থাকি,
আর ভেবে পাই না কেন এখনও অন্যায্য, কর্কশ কথা আমাকে আঘাত করে,
কেন এখনও চোখে জল আসে!
ভোরে কাকগুলো কর্কশসুরে ডাকে,
বাড়ীগুলো রঙ করছে ছেলেটা একটা ছেড়া গেন্জী পরে থাকে
কনকনে ঠান্ডায়,
ভেবে পাই না ও কি করে বেঁচে আছে!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem