উন্মাদের জীবন (Life Of An Insane) Poem by Arun Maji

উন্মাদের জীবন (Life Of An Insane)

Rating: 5.0

কারও চোখে জ্যোৎস্না হাসি
কারও চোখে ছায়া।
কারও চোখে দুষ্টু ইঙ্গিত
কারও চোখে মায়া।

কারও চোখ প্রশান্ত সাগর
শীতল বারি সম।
কারও চোখ আগ্নেয়গিরি
হৃদয় পুড়ে যেন।

কারও হাসি শ্রী ধন্বন্তরী
প্রাণ জুড়িয়ে যায়
কারও হাসি মৃত্যু সঙ্কেত
মরণ পিছে ধায়।

কারও হাসি ঝিলিক ঝিলিক
বুকে ব্যথা জাগায়।
কারও হাসি বরফ শীতল
কান্না পেয়ে যায়।

কারও ঠোঁটে চুম্বক রাখা
সংযম টুটে যায়।
কারও ঠোঁটে বোলতা কামড়
জ্বালায় জ্বলে যাই।

কারও ঠোঁট চাটনি সম
চাঁটতে ইচ্ছে করে।
কারও ঠোঁট নেশা নেশা
নেশায় মাথা ধরে।

কারও নাভি সোনালী ক্ষেত
ছুটতে ইচ্ছে করে।
কারও নাভি পিছল পিছল
মন গড়িয়ে পড়ে।

কারও নিতম্বে ভরা গাঙ
উপচে উপচে পড়ে।
কারও নিতম্বে মৃত্যু আঁকা
মরণ তাড়া করে।

চোখ মেললেই কত রঙ গো
কত যে বাহার তার!
হেসে কেঁদে বেঁচে আছি
বেশ জীবন আমার।


© অরুণ মাজী

উন্মাদের জীবন (Life Of An Insane)
Friday, August 10, 2018
Topic(s) of this poem: beautiful,beauty,life
COMMENTS OF THE POEM
Kaviyitre 10 August 2018

Khub bhalo as chi AM

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success