পথ হারানো মানুষ (Lost In Journey) Poem by Arun Maji

পথ হারানো মানুষ (Lost In Journey)

Rating: 5.0

কবিতা গান সৌন্দর্য্য ইত্যাদি, মানুষ তার হৃদয়ে
বেঁধে নিয়ে জন্মেছে। কবিতা গান সৌন্দর্য্য মানুষের
হৃদয়ের স্বতঃস্ফূর্ত স্পন্দন। স্বতঃস্ফূর্ত কাব্য।

জীবনের রুক্ষ মরুভূমিতে দাঁড়িয়ে, তৃষ্ণার্ত বুকের
যন্ত্রণায়, মানুষ এতোটা পাগল হয়ে উঠে যে- সে
মরীচিকার পিছনে উদ্ভ্রান্তের মতো দৌড়তে থাকে।
তখন সে তার হৃদয়ের স্পন্দন- কবিতা গান আর
সৌন্দর্য্যকে ভুলে যায়। কবিতা গান ইত্যাদিকে তার
অর্থহীন, অনাবশ্যক জিনিস মনে হয়।

কিন্তু হৃদয়ের নৃত্য ছাড়া মানুষ সুখ আর আনন্দ
পাবে কি করে? হৃদয়ের স্পন্দন ছাড়া মানুষ এই
পৃথিবীর সৌন্দর্য্যকে উপভোগ করবে কি করে?

আমার দুঃখ হয়, জীবনের রুক্ষ মরুভূমিতে হারিয়ে
যাওয়া, এইসব যন্ত্রণাকাতর মানুষগুলোকে দেখে।
হে ঈশ্বর, তুমি এদেরকে শান্তি দাও। চৈতন্য দাও।

© অরুণ মাজী
Painting: JWG

পথ হারানো মানুষ (Lost In Journey)
Monday, November 5, 2018
Topic(s) of this poem: lost,poem,poetry
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 05 November 2018

জীবনের রুক্ষ মরুভূমিতে দাঁড়িয়ে, তৃষ্ণার্ত বুকের যন্ত্রণায়, মানুষ এতোটা পাগল হয়ে উঠে যে- সে মরীচিকার পিছনে উদ্ভ্রান্তের মতো দৌড়তে থাকে। তখন সে তার হৃদয়ের স্পন্দন- কবিতা গান আর সৌন্দর্য্যকে ভুলে যায়। কবিতা গান ইত্যাদিকে তার অর্থহীন, অনাবশ্যক জিনিস মনে হয়।........so touching and true. The real aim of life is going to be misused. A beautiful poem so nicely executed.10

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success