উন্মাদ ও স্রোতস্বিনী (Love) Poem by Arun Maji

উন্মাদ ও স্রোতস্বিনী (Love)

Rating: 5.0

কত সুন্দর তুমি কত সুন্দর তুমি
আজন্ম চেয়ে আছি আমি।

কিন্তু কতকাল?
কতকাল আর চাতকসম প্রত্যাশা বুকে
ক্যাবলার মতো
ফ্যালফ্যাল করে দেখবো আমি?
ধরা কি তুমি দেবে না হে নারী
ধরা কি তুমি দেবে না?

হুশ করে উড়ে গেলো কাক
অলুক্ষুণে গান গেয়ে।
মল ত্যাগ করে গেলো চড়ুই
স্বপ্নের আকাশ মেঘে ছেয়ে।
ডিঙিয়ে গেলো বিড়াল
ভাগ্যের গালে থাপ্পড় কষিয়ে।
তবুও..

কত সুন্দর তুমি কত সুন্দর তুমি
আজন্ম চেয়ে আছি আমি।
হাতের তালুতে সুগন্ধ মেখে
চেয়ে আছি আমি...
কখনো
যদি কখনো
একবার ছুঁতে দাও তুমি!

লাল নীল সবুজ কত পোশাকই তো পরলাম।
কই? আড়চোখে চাওয়া ছাড়া
ধরা তো তুমি দিলে না?

কেন হে নারী কেন?
ছেঁড়া ভাগ্য বলে কি এতোই অস্পৃশ্য আমি?
আমি কি পারি না
অষ্টাদশী যুবতীর নাভিতে আকাশ আঁকতে?
তার বুকের পাহাড়ে চড়ে
এক আকাশ নক্ষত্রকে ভেংচি কাটতে?
তার ঊরুর সন্ধিস্থলে
হলদে সোনালী সবুজ স্বপ্ন আঁকতে?

পারি। আলবৎ পারি।
বাহুতে আমার বাইসেপ্সের আড়ম্বর
বুকের রোমে পৌরুষত্বের সাইনবোর্ড
কটিদেশে কি যেন আর সব কি।

আমিও পারি অষ্টাদশী যুবতীর
ভরা গাঙে ভয়ঙ্কর এক প্লাবন ঘটাতে।
আমিও পারি বর্ষা উন্মুখ নারী নদীর অববাহিকায়
সবুজ এক ক্ষেত আঁকতে।
আমিও পারি অতৃপ্তনারী স্বপ্নকে
এক আঁচড়ে ঘুম পাড়াতে।

তবুও ধরা তুমি দিলে না।
কেন হে নারী কেন?

© অরুণ মাজী

উন্মাদ ও স্রোতস্বিনী (Love)
Tuesday, October 22, 2019
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success