প্রেম এমন এক শক্তি
যা মায়াময় এই পৃথিবীর সমস্ত বন্ধন ছিন্ন করে
তোমাকে মুক্ত আকাশের বিহঙ্গ করে।
যে প্রেম তোমাকে শৃঙ্খল আর শৃঙ্খলায় আবদ্ধ করে
তা প্রেম নয়। তা প্রেমের ছদ্মবেশে ক্যান্সার। মৃত্যু।
পাখিকে যদি ভালোবাসো তুমি, তো তাকে খাঁচায়
আবদ্ধ করে যন্ত্রণা দাও কি করে?
প্রেমিকাকে যদি ভালোবাসো তুমি, শৃঙ্খলায় আবদ্ধ করে
তোমার প্রেমিকাকে যন্ত্রণা দাও কি করে?
© অরুণ মাজী
Painting: Eugene De Blaas
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem