ভাঙা খাটে শুয়ে আছে প্রেম (Love And Desire) Poem by Arun Maji

ভাঙা খাটে শুয়ে আছে প্রেম (Love And Desire)

Rating: 5.0

চোখে অনিদ্রা, পরণে পাজামা
নীল বাতি জ্বেলে
ভাঙা খাটে শুয়ে আছে প্রেম।

এদিকে অবসাদ নামের
হারামজাদা ডানপিটে ছেলেটা
কানের কাছে
রাতদিন প্যান প্যান করে।

কে? এতো রাতে কড়া নাড়ে কে?
রাজু? তুই? সঙ্গে কে?
ঘোষ বাড়ির ছোট বৌ মনে হচ্ছে?
হারামজাদা! এতো রাতে
অন্যের বৌকে নিয়ে করছিস কি?

"শ শ শঃআওয়াজ করো না
ইয়ে। মানে, আমরা দুজন
পরস্পরকে ইয়ে করি কিনা"

যদুর বৌ
অথচ তা রাজুর রাতের আনন্দ।
রামুর গার্লফ্রেন্ড
অথচ পিকুর পকেটে কন্ডোম।

চোখে ছায়া বুকে মায়া
হৃদয়ে সুইসাইড নোট এঁকে
কড়ি কাঠে ঝুলে
মরে, কাঠ হয়ে গেছে প্রেম।

© অরুণ মাজী

ভাঙা খাটে শুয়ে আছে প্রেম (Love And Desire)
Saturday, April 27, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 27 April 2019

since birth of love- Love learns to fly through the dark of night body to body, breath to breath, under the broken moonlit, crossing the owl side, beside the bamboo bush under the half broken straw made roof in the another land by the another sheath-shaped barrier device (condom)

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success