এমনি এমনি ভালোবাসবো না
তোমাকে
ছুঁয়ে ছুঁয়ে ভালোবাসবো।
হতাশার রঙকে কল্পনায় রাঙিয়ে
তোমাকে ইচ্ছে দিয়ে ছুঁয়ে দেবো।
রাতের একাকীত্বকে অনিদ্রায় মুড়ে
তোমাকে, বিনিদ্র স্বপ্ন দিয়ে ছুঁয়ে দেবো।
মাইরি বলছি,
এমনি এমনি ভালোবাসবো না
ছুঁয়ে ছুঁয়ে ভালোবাসবো।
হৃৎপিণ্ডের স্পন্দনকে আঙুলে এঁকে
তোমাকে নখ দিয়ে ছুঁয়ে দেবো।
রক্তের ধৈর্য্যহীনতাকে চোখে এঁকে
তোমাকে ঠোঁট দিয়ে ছুঁয়ে দেবো।
আমি, পাশবিক প্রবৃত্তি জাত মরণশীল মানুষ।
তাই এমনি ভালোবাসবো না
তোমাকে ছুঁয়ে ছুঁয়ে ভালোবাসবো।
ভালোবাসাকে কামনায় রাঙিয়ে
ক্ষুধার্ত যৌবনের হাহাকার দিয়ে ছুঁয়ে দেবো।
অবসাদগ্রস্ত অপুরস্কৃত সংযমকে
স্বপ্নের আফিমে ঘুম পাড়িয়ে
তোমাকে গোপন প্রবৃত্তি দিয়ে ছুঁয়ে দেবো।
তোমার অর্দ্ধ মুক্ত সোনালী ক্ষেত
নীলবর্ণ নিষিদ্ধ ইচ্ছে দিয়ে ছুঁয়ে দেবো।
আঠারো বয়সেই আকাশ ছুঁতে উৎসুক
তোমার উদ্ধত দুই পাহাড়কে
ধৈর্যহীন তালুর
অসীম অনন্ত উচ্ছৃঙ্খলতা দিয়ে ছুঁয়ে দেবো।
তোমার ভরা গাঙের উপচে পড়া নদীকে
আমার গোপন বৃক্ষের
অতি গোপন স্পর্শ দিয়ে ছুঁয়ে দেবো।
এমনি এমনি ভালোবাসবো না গো
তোমাকে এমনি এমনি ভালোবাসবো না।
তোমাকে আমি
গাঢ় যৌবনের ঘন ইচ্ছে দিয়ে
ছুঁয়ে ছুঁয়ে ভালোবাসবো।
© অরুণ মাজী
Painting: Eugene De Blaas
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
এমনি এমনি ভালোবাসবো না গো তোমাকে এমনি এমনি ভালোবাসবো না। তোমাকে আমি গাঢ় যৌবনের ঘন ইচ্ছে দিয়ে ছুঁয়ে ছুঁয়ে ভালোবাসবো।.......so touching and impressive. Beautiful poem.