শাসন জরুরী Poem by Madhabi Banerjee

শাসন জরুরী

শাসন জরুরীশাসন জরুরী
মাধবী বন্দ্যোপাধ্যায়


মেয়েটি দিনে দিনে রাগী অহংকারী উদ্ধত হয়ে উঠেছে
বড়দের অমান্য করাটা ওর চরিত্রের একটা দিক
কারো কথা শুনবে না নিজে যা বলবে সেটাই ঠিক ভাববে
যতদিন যাচ্ছে দাম্ভিক হয়ে যাচ্ছে
শাসন ওর পছন্দ নয়।
আমরা ওর প্রিয়জন
ওর দোষগুলো ওর খেলার ছলে দেখি
আমাদের একমাত্র সন্তান-বড় আদরের
ওর রুটিনে শাসন বলে কিছু ছিল না।
এখন স্বভাবের দোষগুলো বুমেরাং হয়ে আমাদের গায়ে লাগছে
শাসনের বাইরে চলে গেছে ও
এখন আর হাসিখেলা বলে মেনে নিতে পারছি না
কিছু বলতেও পারিনা সহ্য করতেও পারিনা
আমাদের অজ্ঞানতা একটি মেয়েকে নষ্ট করে দিয়েছ।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success