রাম রাজত্ব Poem by Madhabi Banerjee

রাম রাজত্ব

রাজত্ব রক্ষার দায়
মাধবী বন্দ্যোপাধ্যায়

যোগবশিষ্ঠ রামায়ণে বশিষ্ঠমূনি রাজাহওয়ার প্রাক্কালে
রামকে কিছু উপদেশ দিয়াছিলেন।
তার একটি হল, 'হে রাম যেদিন থেকে তুমি দেশের রাজা
সেই দিন থেকেই তোমার রাজ্যের দায়িত্ব তোমার,
তোমার পূর্বসূরির উপর আর কোন দায় বর্তায় না।
এদায় আমার নয় এরুপ কখনও বলা যাবে না।‘
বশিষ্ঠদেবের উপদেশ মানিয়া রাজত্ব করিয়া
রাজারামের রাজত্বকাল শ্রেষ্ঠত্বে উপনীত হইয়াছিল',
যাহা রাম রাজত্ব বলিয়া খ্যাত।

কিন্তু আধুনিক রাজত্ব অন্য কথাই বলে
এখন প্রায়শঃই শোনা যায়-এ কাজ আমার নয়
আগের সরকারের' বলিয়া দায় সারিতে চায়।
ফলস্বরূপ রাজত্বের নামে অরাজকতার সৃষ্টি হয়।
দেশে নিয়ম শৃঙ্খলার লঙ্ঘন ঘটে-
অরাজকতার অনৈতিকতার বারবারন্ত
দেশের উন্নতি সাধন ব্যহত হয়
ফলস্বরুপ একদিন দেশটি
দেউলিয়ার পথে একধাপ অগ্রসর হয়।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success