নিজের কাটা কূয়োতে নিজেই পড়েছি
মাধবী বন্দ্যোপাধ্যায়
যখন ছোটবেলায় আমার মেয়েটি কাউকে লাথি মারতো
তখন আমি বলতে পারিনিী, 'কাউকে লাথি মারতে নেই। লাথি মারবে না।
যাকে লাথি মেরেছে সে কিছু বলার আগেই
ও ওর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতো -তারস্বরে চিৎকার জুরে দিত।
আর আমি ওর থেকেও জোরে চিৎকার করে ‘কি হয়েছে ‘
বলে ওকে আদর করতাম।
ওর চালাকি বুঝতে পারতাম কিন্তু ওকে শাসন করতাম না।
ও জেনে গেছে -দোষ করলেও কেউ কিছু বলতে পারবে না।
তাহ'লে মা-ই জোরে চিৎকার করবে।
এই ভাবেই ওকে কোনদিন বলিনি ‘কাউকে গালি দিও না
কাউকে খারাপ কথা বলবে না'
কাউকে মারতে নেই, বড়দের গায়ে হাত তুলবে না।
কখনও চুরি করবে না। চুরি করা পাপ, '
কোনদিন ওকে শাসন করিনি
কারণ কিছু বলতে গেলেই ও ওর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবে
ও আমাদের বড় আদরের-ওর কান্না আমরা সহ্য করতে পারতাম না।
ও এখন বড় হয়েছে
এতদিন যে দোষ অন্যদের ওপর করতো
সেগুলো এখন আমার ওপর করে।
এখন আর ওর দোষগুলো সহ্য করতে পারি না।
কিছু বলতেও পারিনা
এতো আমার কাটা কূয়োত আমিই পড়েছি।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem