অনামিকা অমল সুনামি (Malobika) Poem by Arun Maji

অনামিকা অমল সুনামি (Malobika)

Rating: 5.0

নিত্যদিন দেখি তোমায়।
মাঠে ঘাটে
ট্রামে বাসে
রাস্তায় রাস্তায়।

এই যে এই মুহূর্তে
যে বাতাস ছুঁয়ে গেলো আমায়-
সেই বাতাস
ছুঁয়ে রয়েছো তুমি।
প্রশ্বাসে আমার, তোমার চুলের গন্ধ
কানে, তোমার কাঁকনধ্বনি
চোখে, তোমার দেখানো স্বপ্ন।

তুমি যখন পুকুর ঘাটে স্নানরত
যৌবনের নিষিদ্ধ স্বপ্নের তাড়নায়  
গাছের ডালে লুক্কায়িত আমি।
তুমি যখন হাটে বাজারে
আমি তখন
গা ঘেঁষে হেঁটে যাওয়া কোন এক আগন্তুক।

আমাদের এতো দেখা হয়
কিন্তু কথা কখনো হয় নি।
তবে হবে
একদিন হবে।

একদিন এ পৃথিবীতে সুনামি আসবে।
আমার গা ঘেঁষে
ভেসে যাবে তুমি।
ডুবন্ত আমি মরতে মরতে
তোমাকে মাথায় তুলে ধরে বলবো-
"ভয় পাচ্ছো কেন?
আমি থাকতে ভয় কি তোমার? "

হে ঈশ্বর
কোভিড দাবাগ্নি অগ্ন্যুৎপাত দিচ্ছো
একটু সুনামি দিতে পারো না?

© অরুণ মাজী

অনামিকা অমল সুনামি (Malobika)
Sunday, April 5, 2020
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success