এ কেমন আসা তোমার?
দিগন্ত জুড়ে বাড়িয়ে রেখেছো পা
অথচ ছুঁয়ে রয়েছো
আমার তৃষ্ণার্ত বুক!
তোমার ঠোঁটের কম্পন গুনছে আকাশ
অথচ বলছো তুমি, কেবল
আমার কানে কথা!
বলো হে মালবিকা
তুমিই বলো-
এ তোমার কেমন ভালোবাসা?
আমার গোপন কথা
তোমার সিন্দুকে লুকানো থাকে না।
তোমার গোপন ছোঁয়া
কেবল আমার কখনো হয় না।
অথচ
শুধু আমাকে ভালোবাসবে বলেই
আঁচড় কেটেছো বুকে।
আমাকে ছুঁবে বলেই
পেরিয়ে এসেছো দু আকাশ দূরত্ব
তিন পৃথিবী দুঃখ।
বলেছিলে তুমি
শুধুই আমাকে ভালোবাসবে।
অথচ দেখো,
এক পৃথিবী লম্পট পুরুষের-
স্বপ্ন তোমার বুকে।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem