আমাকে কাছে ডেকো না (Malobika) Poem by Arun Maji

আমাকে কাছে ডেকো না (Malobika)

নিরুদ্দেশ দেশে
বেশ আছি আমি
আমাকে কাছে ডেকো না।

এমন করে
কখনো আর লিখো না।
তোমার কথা জালে
অনেক ফেঁসেছি আগে।
আর আমি ফাঁসবো না।

কেন দেখো এমন করে?
আড়চোখে হাসি এঁকে
আর আমায় দেখো না।
তোমার চোখে
অনেক ডুবেছি আগে।
আর আমি ডুববো না।

অনন্তের মহাস্রোতে
আশ্রয় পেয়েছি আমি।
গৃহী আমি হবো না।
নক্ষত্র মাঝে
সাহচর্য পেয়েছি আমি
প্রেমিক আর হবো না।
সবুজ অরণ্য মাঝে
নূপুর শুনেছি আমি
তোমাকে আর চাইবো না।

ডেকো না গো
আমাকে কাছে ডেকো না।
© অরুণ মাজী

আমাকে কাছে ডেকো না (Malobika)
Saturday, September 25, 2021
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success