স্বপ্নের আলো
নিভে গেছে কবে।
শুধু নিভে যায় নি
তোমার চোখের আলো।
সূর্যের মত প্রজ্বলিত চোখে
আজও ডাকো তুমি-
'এসো।
একটু কাছে এসো তুমি।'
যাই কাছে
বাড়িয়ে দিই হাত।
সদাজাগ্রত ইচ্ছে বুকে নিয়ে
জড়িয়ে ধরতে চাই তোমাকে।
কিন্তু....
একি!
এ তো এক বুক শূন্যতা!
বৃষ্টি নামে
রামধনু আঁকা উজ্জ্বল আকাশে।
ভেসে যাই আমি
ভেসে যায় হৃদয়ের
সবুজ শস্যক্ষেত।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem