আমাকে একটা গোলাপ কিনে দাও (Malobika) Poem by Arun Maji

আমাকে একটা গোলাপ কিনে দাও (Malobika)

আমাকে একটা গোলাপ কিনে দাও।
যার পাপড়ি
তোমার পল্লবিত ওষ্ঠের মত।
যার স্পর্শ
তোমার নাভির সোনালী শস্যক্ষেতের মত।
যায় সুগন্ধ
তোমার ভেজা চুলের সুগন্ধের মত।

তোমাকে তো কাছে পাবো না।
তাই
তোমার নামে নাম হবে
এমন একটা গোলাপ কিনে দাও।

© অরুণ মাজী
Painting: JWG

আমাকে একটা গোলাপ কিনে দাও (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success