স্বপ্নের দরজায়
এতো রাতে কড়া নাড়ে কে?
আক্কেল নেই? বলি- আক্কেল নেই তোমার?
জানো না- মধ্যরাত্তির এখন
চিৎ হয়ে ঘুমানোর সময়?
সিপাহী বিদ্রোহের ছেঁড়া পতাকা বুকে
জেগে আছে যুদ্ধ বিধ্বস্ত চোখ।
কনসেন্ট্রেশন ক্যাম্পের হাহাকার বুকে
মৃত্যুর প্রহর গুনছে কয়েদী যৌবন।
"নারী স্পর্শ চাই, সেই নারী স্পর্শ চাই"
শ্লোগান হেঁকে
পদযাত্রায় সামিল নারী স্পর্শকামী
কটিদেশের দুকোটি রক্তকণিকা।
স্বপ্নের দরজায়
চুপিচুপি কড়া নাড়ে কে?
চুপিচুপি কেন? বলি- চুপিচুপি কেন?
দরজা ভেঙে ঝাঁপিয়ে পড়তে পারো না?
অমাবস্যার জ্যোৎস্নালোকিত পূর্ণিমা রাতে
কেবল কৃষ্ণ চূড়ার কুঁড়ি গুনতে
দুরুদুরু বুকে জেগে রয়েছে স্বপ্ন।
আগামী দক্ষিণা বাতাসে
কার বুকের সুগন্ধ ভিতরে একটু ঢুকবে-
এই আশায়
জানালা খুলে জেগে রয়েছে হৃৎপিণ্ড।
স্বপ্নের দরজায়
দুমদুম করে কড়া নাড়ে কে?
দুমদুম করে কেন? বলি- দুমদুম করে কেন?
জানো না- আজ তেরো বছর ধরে
দরজাটা হাট করে খোলা?
© অরুণ মাজী
Painting: Eugene De Blaas
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Moonlit night of the new moon motivates mind. The full moon cheers up. An interesting poem is written on Malobika...10