হিংসা জাগে তোমাকে দেখে।
এক রাশ আলো মেখে বসে আছো তুমি।
চোখে ঝিলিক, চিবুকে গোধূলি
ফুটে আছে কৃষ্ণচূড়া
তোমার সূর্যস্নাত প্রস্ফুটিত ওষ্ঠে।
আয়নায় আমি দেখি নিজেকে।
স্থূল আঙুলগুলো-
অধৈর্য্য, রাতদিন নিশপিশ করে।
ইচ্ছে তাদের- উন্মত্ত উচ্ছ্বাস সহ
তোমার বক্ষদেশের কুঁড়িগুলো ছুঁতে।
অথচ পারে না। ভয় হয়
ছুঁতে গিয়ে যদি মেঘে ডেকে আনে!
স্বপ্ন জাগে তোমাকে দেখে।
উপচে পড়া নদী হয়ে বসে আছো তুমি।
কটিদেশে বাঁধ, নিতম্বে ঝর্ণা
কুলুকুলু স্বরে ধ্বনিত মৃত্যু
তোমার নৃত্যরত নিতম্ব মাঝে।
নিজের মধ্যে মাপি নিজেকে।
গভীরতা তত নেই, প্রেম আছে।
অগভীর নদীতে নারী হৃদয় কি ভিজবে?
অথচ আমার মধ্যেকার
যৌবন উদ্দীপ্ত উচ্ছৃঙ্খল পাহাড়
অধৈর্য্যে, ঘনঘন মাথা চাড়া দিয়ে উঠে।
সন্দিগ্ধ আমি- গালে চড় কষিয়ে
অপমৃত্যু এঁকে দিই তার স্বপ্নে।
হিংসা জাগে। স্বপ্ন জাগে। যন্ত্রণা জাগে।
মৃত্যু জাগে তোমাকে দেখে।
© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
I read the translation of your poem, Fantastic Envy escapes to see you. You're sitting on a rain light Blinking in the eye, twilight twilight There are blooms in black Your sunlight blooms lips. I see myself in the mirror. Gross fingers- Due to impatience, nightspace by night. Wish them - with crazy enthusiasm Your chest buds touched. Can not but Fear is If you touch the clouds to the clouds!