আমাকে আর খুঁজে পাবে না (Malobika) Poem by Arun Maji

আমাকে আর খুঁজে পাবে না (Malobika)

Rating: 5.0

কি যেন নাম ছিলো
স্বপ্ন ঘেড়া সেই বাগানটার?

"মালবিকা"।

মনে আছে?
বাগানের মালি-কে
মনে আছে তোমার?
লাল হলুদ সবুজ
ক রঙের গোলাপ ফুটিয়েছিলো সে?

অবসাদের অনন্ত সুমদ্রে ডুবে আছি আমি
আমাকে আর খুঁজে পাবে না।
ক্লান্তির বিষাক্ত বিষে ঢেকে আছি আমি
আমাকে আর খুঁজে পাবে না।

আচ্ছা, মালি কি কখনো-
ভূত সেজে বাগানে আসে?
বাতাস বেশে ঘরে ঢুকে?
স্বপ্ন সাজে হৃদয়ে কড়া নাড়ে?

অতৃপ্তির উত্তাল সমুদ্রে ভেসে গেছি আমি
আমাকে আর খুঁজে পাবে না।
অভিমানের বিক্ষুব্ধ ঝঞ্ঝায় উড়ে গেছি আমি
আমাকে আর খুঁজে পাবে না।

আচ্ছা, বাগনাটা কি আজও হাসে?
রঙ ছড়ায়? সুগন্ধ দেয়?
বসন্ত বাতাসে গুনগুন গেয়ে উঠে?

অধ্যৈর্য্যের আর্তনাদে মরে গেছি আমি
আমাকে আর খুঁজে পাবে না।
প্রেমহীনতার প্লাবনে মুছে গেছি আমি
আমাকে আর খুঁজে পাবে না।

পাবে না গো, আর খুঁজে পাবে না।
যতই চেষ্টাই করো আজ
আমাকে আর খুঁজে পাবে না।

বসন্তহীনতার ব্যথা বুকে
ঝরে পড়া কৃষ্ণচূড়াকে
তুমি আর খুঁজে পাবে না।

© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko

আমাকে আর খুঁজে পাবে না (Malobika)
Thursday, October 11, 2018
Topic(s) of this poem: heartache,heartbreak,love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success