আর ডাক ডেকো না (Malobika) Poem by Arun Maji

আর ডাক ডেকো না (Malobika)

Rating: 5.0

বুক ফেটে চৌচির আমার
আর ডাক ডেকো না।

আড়চোখে ঝিলিক এঁকে
নীরব সুরে ডেকো না।
ঠোঁটের মাঝে অমৃত এঁকে
মিষ্টি সুরে ডেকো না।
খোলা বুকে আমন্ত্রণ এঁকে
আগুন সুরে ডেকো না।

ডেকো না গো ডেকো না।
আর ডাক ডেকো না।
প্রাণ জ্বলে বিষের জ্বালায়
মরণ ডাক ডেকো না।

না ডেকেও এতো ডাকো
আর ডাক ডেকো না।
আগুন বুকের নারী তুমি
ডেকে ডেকে মেরো না।

© অরুণ মাজী
Painting: Eugene De Blaas

আর ডাক ডেকো না (Malobika)
Saturday, October 20, 2018
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success