দেখিয়ে দেখিয়ে যদি
না ছুঁতে পারো
লুকিয়ে লুকিয়ে ছুঁয়ে দাও তুমি।
"প্রখর রোদ"
বা এমন কোন বাহানায়
বারান্দার পর্দাটা ঝপ করে ফেলে
চকিতে ছুঁয়ে দাও তুমি।
তোমার দুষ্টু দুষ্টু নখে
মিষ্টি মিষ্টি জাদু মেখে
আলতো করে ছুঁয়ে দাও তুমি।
সাহস করে যদি
না ছুঁতে পারো
বাহানা করে ছুঁয়ে দাও তুমি।
গালে আমার দুষ্টু এক মশা
বা এমন কোন আজগুবি বাহানায়
নরম করে ছুঁয়ে দাও তুমি।
দিনে মানে যদি
না ছুঁতে পারো
রাতের আঁধারে ছুঁয়ে দাও তুমি।
সন্ধ্যে বেলায় খোলা বারান্দায়
ঘেঁষে ঘেঁষে কাছে বসে
ঠেসে ঠেসে ছুঁয়ে দাও তুমি।
ঠেসে ঠেসে যদি বা
নাও ছুঁতে পারো
হেসে হেসে ছুঁয়ে দাও তুমি।
আড়চোখে ঝিলিক এঁকে
ভরা বুকে প্লাবন ঢেকে
ধৈর্য্যহীন নাভি দিয়ে ছুঁয়ে দাও তুমি।
সখী গো
তুমি ছুঁবে বলেই তো
এক লক্ষ ফড়িং জন্ম শেষে
এই পুরুষ জন্ম আমার।
তোমার আগ্নেয় বুকের
ঈষৎ ঈষৎ উষ্ণতা দিয়ে
কখনো একটু ছুঁবে বলেই তো
এতো স্বপ্ন আমার। তপস্যা আমার।
প্রকাশ্যে যদি না ছুঁতে পারো
গোপনে ছুঁয়ে দাও তুমি।
আমার নিদ্রিত ক্ষুধার্ত বুকের উপর
নারী আকঙ্খার অতৃপ্ত উত্তাপ এঁকে
তোমার খোলা নরম বুকে ছুঁয়ে দাও তুমি।
© অরুণ মাজী
Such a beautiful poem..but nobody takes pain to comment....so sad.....10++++++++++ dear poet
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
ভীষণ রোম্যান্টিক