উন্মাদ, মালবিকা ও মহাস্বর্গ (Malobika) Poem by Arun Maji

উন্মাদ, মালবিকা ও মহাস্বর্গ (Malobika)

সব কিছুই কি
সত্য হতে হয় মালবিকা?
তুমি না হয়
মিছি মিছিই দুটো চুমু দাও
তাতেই আমি ধন্য হবো।

তুমি ভালোবাসো কি না
এই নিয়ে
সংশয়ের যন্ত্রণা ভুগবো কেন?

তোমার চেরি ঠোঁটের মধু
একটু পেলেই হলো।
তোমার আগুন বুকের আগ্নেয় উত্তাপ
একটু পেলেই হলো।
তোমার নিতম্ব নদীতে
চিৎ সাঁতার প্রজাপতি সাঁতার
ইত্যাদির সৌভাগ্য একটু হলেই হলো।

ব্যাস, মুখ্যু আমি
মুখ্যুই থাকতে চাই।
খামোকা বিতর্কের যন্ত্রনায়
কাজ নেই আমার।
তুমি বরং ভালো না বেসেই
দুবেলা
তোমার নরম নরম বুক দিয়ে
একটু ঘষে দিও আমায়।

সেই আমার স্বর্গ প্রাপ্তি।
ঈশ্বর প্রাপ্তি।

ঈশ্বর আছে কি নেই
এ নিয়েই বা
অনিদ্রার যন্ত্রণায় ভুগবো কেন?
ঈশ্বর ভাবলে একটু শান্তি পাই
সেই আমার ঢের।

নগেন মাস্টার
তুমি বরং হার্ভার্ডে গিয়ে
ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বিতর্ক করো।
ততক্ষণে আমি
মালবিকার বুকের মধু
রসিয়ে রসিয়ে খাই।

মানুষ অসুখী
নির্বোধ দরিদ্র্য বলে নয়।
মানুষ অসুখী
বুদ্ধির বিষের জন্য।

© অরুণ মাজী

উন্মাদ, মালবিকা ও মহাস্বর্গ (Malobika)
Friday, December 28, 2018
Topic(s) of this poem: god,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success