অমল ও মৃন্ময়ী জ্যোৎস্না (Malobika) Poem by Arun Maji

অমল ও মৃন্ময়ী জ্যোৎস্না (Malobika)

Rating: 5.0

তোমাকে দেখে
জ্যোৎস্না উঠলো হৃদয় আকাশে।
অথচ শুক্লপক্ষ বা পূর্ণিমা তিথি
কিছুই আজ নয়।

হায় দুর্ভাগ্য
কতদিন যে পূর্ণিমা দেখি নি।
আমার হৃদয় আকাশ
আজন্ম জীবিকার মেঘে ঢাকা।

অথচ আজ?
চোখে তোমার চন্দ্রমা।
কেন?
গাঁয়ের ছোট্ট কিশোরীর চোখে
আকাশরত্ন চন্দ্রমার তো
থাকার কথা নয়।

আর কে জানে এ চন্দ্রমার কথা?
অন্য কোন যুবক?
অন্য কোন লম্পট মধ্যবয়সী পুরুষ?

ঈর্ষা হয়। ইচ্ছে করে
ঢেকে রাখি তোমার চোখের সুদৃশ্য চন্দ্রমা।

কি অদ্ভুত আবদার! তাই না?
যা আমার নয় তার উপর
আমার এতো অধিকার কেন?
এতো খবরদারি কেন?

দেবে? একটু অধিকার দেবে
তোমাকে অপলকে দেখার?

চুরি করে
লাজ লজ্জার মাথা খেয়ে
আর কত দেখবো তোমাকে হে মালবিকা
আর কত দেখবো?

ছোট্ট এক কিশোরীকে দেখে
এতো আনন্দ কেন?
আমার আজন্ম যন্ত্রণার নিরাময় কেন?

নারী চোখে কি কোন
অদৃশ্য মহৌষধি আছে হে মালবিকা
নারী চোখে কি কোন মহৌষধি আছে?

© অরুণ মাজী

অমল ও মৃন্ময়ী জ্যোৎস্না (Malobika)
Sunday, February 17, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success