রোদ মেঘ বৃষ্টি ও মালবিকা (Malobika) Poem by Arun Maji

রোদ মেঘ বৃষ্টি ও মালবিকা (Malobika)

Rating: 5.0

এতো আনমনা কেন মালবিকা?
মন খারাপ?

জানো?
নীলাকাশে রংধনুই ভালো লাগে।
মেঘ নয়।
মেঘ অবশ্যাম্ভাবী
কিন্তু প্রিয় কারও নয়।

তো মেঘ জমার আগে
আমায় একটু ডাকলে না?
ধার করে এনে দিতাম সূর্য।
ধার নিতে না পারলেও
চুরি করে এনে দিতাম সূর্য।

ছোট খাটো চুরি ডাকাতি তো
এমনিতেই করি আমি।
তবে তোমার জন্য চুরি করতে পারলে
চুরির উত্থান হতো।

আসলে কি জানো মালবিকা?
তোমার চোখে রামধনু দেখতে
এতো আকাঙ্খা আমার,
তো আর মেঘ দেখতে পারি না।
মেঘ ঢাকে তোমার চোখে
অথচ বৃষ্টি ঘটে আমার বুকে।

হাসবে না?
একটুও না?
এই ছুঁয়ে দিলাম তোমায়।
এবার?

এবারও না?
কপালটা একটু টিপে দেবো?
চোখ বুজো।
এবার একটু ভালো লাগছে?

জানো?
সুখহীন জীবন যেমন হয় না
দুঃখহীন জীবনও তেমনি হয় না।
সুখ আর দুঃখ একই গর্ভে জন্ম।
আমাদের জীবনে
নিয়ম করে পালাবদল করে তারা।
দুঃখ যখন রাস্তায় আসছে
সুখ তোমার ঘরে।
আর সুখ যখন রাস্তায় আসছে
দুঃখ তোমার ঘরে।

ওহে মালবিকা
নীরবে দুঃখ সইতে পারো
অথচ
আমায় ডাকতে একটু পারো না?

© অরুণ মাজী

রোদ মেঘ বৃষ্টি ও মালবিকা (Malobika)
Wednesday, June 26, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 26 June 2019

আসলে কি জানো মালবিকা? তোমার চোখে রামধনু দেখতে এতো আকাঙ্খা আমার, তো আর মেঘ দেখতে পারি না। মেঘ ঢাকে তোমার চোখে অথচ বৃষ্টি ঘটে আমার বুকে।......./// excellent writing

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success