অমল মালবিকা যৌবন আর যন্ত্রণা (Malobika) Poem by Arun Maji

অমল মালবিকা যৌবন আর যন্ত্রণা (Malobika)

Rating: 5.0

ছুঁতেই যদি দেবে না হে নারী
তবে কেন চোখে হাসো?
নীলাভ ইচ্ছের সরণী বেয়ে
কেন স্বপ্নে এসো?

আমার ক্ষুধার্ত বুকে ঘন্টা বাজিয়ে
এ কেমন নিষ্ঠুর আরতি তোমার?
তৃষ্ণার্ত হৃদয়কে ঘুঙুর করে
এ কেমন নির্মম নৃত্য তোমার?

তোমার কালো চোখের আগ্নেয় উপত্যকায়
কত জ্বালা জ্বলবো হে নারী
আর কত জ্বালা জ্বলবো?
তোমার সোনালী নাভির নন্দন কাননে
কত দুঃখ কুড়াবো হে নারী
আর কত দুঃখ কুড়াবো?

একদিনও কি তোমার গুপ্ত কাননের
বৃক্ষচূড়ায় চড়বো না?
ফুল একটু শুঁকবো না?
ফল দাঁতে কাটবো না?
বাগান ঘেড়া বৈতরিনী নদীতে
চিৎ সাঁতার
বা ডুব সাঁতার দেবো না?

তোমার পুষ্পসম ওষ্ঠের দিকে তাকিয়ে
আর কত হা পিত্যেশ করবো?
একদিনও কি দাঁতে একটু কাটবো না?
রগড়ে রগড়ে কত যন্ত্রণা দেবে হে নারী
আর কত যন্ত্রণা দেবে?

© অরুণ মাজী

অমল মালবিকা যৌবন আর যন্ত্রণা (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success