মালবিকা অমল ও অতীত (Malobika) Poem by Arun Maji

মালবিকা অমল ও অতীত (Malobika)

Rating: 5.0

জানো?
তোমার আঁকা সেই ভালোবাসা
কবেই মুছে গেছে।
বালিতে এঁকে ছিলে
তো তরঙ্গ মুছে দেবে না?

কি যেন এঁকেছিলে?
স্বপ্ন?
অথবা রামধনু?

জানো?
মনে নেই আমার।
অবশ্য
আমার বুকে আঁকলে মনে থাকতো
বালিতে আঁকলে তরঙ্গ মুছে দেবে না?

আর আমার ভালোবাসা?
খুঁজে দেখো বুকের সিন্দুকে পাবে।
শেষ চুমু দিয়ে
তোমাকে উৎসর্গ করেছি আমি।

শেষ চুমু
কিন্তু শেষ নয়।
শেষের পরও
একটা। আরও একটা চুমু।

শেষের পরও
আরও এক জ্যোৎস্নালোকিত রাত্রি
এক নিঃসঙ্গ নদীতীর
একমুঠো বালুকারাশি
একটু হিমেল হাওয়া
এক অব্যক্ত অনুভূতি
এক অদৃশ্য হৃৎস্পন্দন।

বাতাসকে ছুঁয়ে দেখো
আমার ঠোঁটের গন্ধ পাবে তাতে।
নদীকে জিজ্ঞেস করো
আমার হৃদয়ধ্বনি গেয়ে শোনাবে তোমাকে।

তোমার নুপূর শব্দে
জেগে উঠবো বলে
আজও আধশোয়া শুয়ে আছি আমি।
তোমার কাঁকন ধ্বনি শুনে
একটু হাসবো বলে
কান পেতে বসে আছি আমি।

কবে শুনবো
তোমার নুপূরের শব্দ?
আর কাঁকন ধ্বনি?
এ জন্মে?
ঈশ্বরের কাছে প্রার্থনা করি
যেন এজন্মেই শুনি।

একবার
অন্তত একবার।

© অরুণ মাজী
Painting: John William G

মালবিকা অমল ও অতীত (Malobika)
Sunday, October 13, 2019
Topic(s) of this poem: love,separation
COMMENTS OF THE POEM
James Mclain 13 October 2019

Touch the wind I can smell my lips on it. Ask the river My heart will sing to you. Great poem James McLain 🎸

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success