এক হাঁটু জলে
জেগে আছে মূর্তিমতীনারী
পুরুষ বুকের দিবা স্বপ্ন হয়ে।
চোখে মায়া
ঠোঁটে অমৃত
বুকে নন্দন কানন
কটিদেশে পার্বত্য ঔদ্ধত্য
শাড়ির ভাঁজে নিষিদ্ধ গোপন উপত্যকা।
কি দেখে সে?
প্রতিবিম্বিত পুরুষ লাম্পট্য?
অথবা নারী ইচ্ছের নীল পদ্ম?
হটাৎই
হুশ করে ছুটে যায় সময়
বয়ে যায় বাতাস
জেগে উঠে মৃত্যু
পুরুষ বুকের সংযম উপেক্ষা করে।
ওহে নারী
তুমি কি জানো
আজ আমার মৃত্যু দিবস?
উপত্যকায় বৃষ্টি
ঝর্ণায় স্রোত
ফুলের বাগানে গুঞ্জন
গুহা গর্ভে গনগনে আগুন।
তুমি সেই নিষিদ্ধ নারী
আমার মৃত্যুলোক।
হৃদে বাজে খঞ্জনি
পাঁজরে ঢোল মাদোল
ইচ্ছের ডানায় উড়ুক্কু স্বপ্ন
আত্মার কল্পনায় বৈতরণী নদীর উন্মত্ত জলোচ্ছ্বাস।
ওহে নারী, বলতে পারো
আমি যদি মৃত
তো আমার ইচ্ছে জেগে কেন?
মৃত্যুর পরেও
আরও একবার মরতে চাই কেন?
তোমার নগ্ন নাভি উপত্যকায়
আমার অনন্ত শ্মশান আঁকা কেন?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem