অনন্ত অপেক্ষায় আছি (Malobika) Poem by Arun Maji

অনন্ত অপেক্ষায় আছি (Malobika)

Rating: 5.0

কখনো তুমি
কাজল চোখের ইশারায়
কাছে ডেকে নেবে
অনন্ত অপেক্ষায় আছি।

আমারও স্বপ্ন আছে।
এক জোড়া বাহু
দুটি চোখ
দুটি ঠোঁট
অস্ফুটে কি যেন কি কথা।

মেঘে ঢাকা আকাশের পটে
সাতরঙা রামধনু এঁকে
অনন্ত অপেক্ষায় আছি।

আমারও ইচ্ছে হয়
চুলে কারও
বেলফুলের
খোঁপা বেঁধে দেবো।
বাহুর আবেশে জড়িয়ে
চোখে চোখ রেখে
মৃদু হেসে জিজ্ঞেস করবো-
কি দেখছি বলো তো?
হাত পা পুড়িয়ে
চা বানিয়ে
নিদ্রারত কারও খুম ভাঙিয়ে
বলবো
এই নাও তোমার চা।

অস্তমিত যৌবন ক্যানভাসে
শত ইচ্ছে এঁকে
অনন্ত অপেক্ষায় আছি।

© অরুণ মাজী

অনন্ত অপেক্ষায় আছি (Malobika)
Saturday, January 11, 2020
Topic(s) of this poem: love,romance,romantic
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success