দেখা হলো (Meet Again)- Language: Bengali Poem by Malabika Ray Choudhury

দেখা হলো (Meet Again)- Language: Bengali

Rating: 5.0

দেখা হলো কতোদিন পরে,
সাত সমুদ্রপারে।
কোন এক শহরের ঠিকানায়,
কোন এক পথের কিনারায়।
দীঘার বিস্তীর্ন সমুদ্রপারে, বা নায়াগ্রার দুর্দান্ত জলধারে!
কি আসে যায়, কোথায়!

কতো কতো বছর চলে গেছে,
আমাদের পৃথিবী পালটে গেছে।
তুমি সেই একই আছো, আমি একই আছি!

ভালোবাসা আছে এক, হৃদয় আছে এক,
বেদনা আছে এক, অপেক্ষা আছে এক,
কখনোও ভাবিনি আবার দেখা হবে, তবু দেখা হলো!

COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 15 March 2020

কতো কতো বছর চলে গেছে, আমাদের পৃথিবী পালটে গেছে। তুমি সেই একই আছো, আমি একই আছি! together love always stays alike!

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success