উন্মাদের স্বপ্ন (My Dream) Poem by Arun Maji

উন্মাদের স্বপ্ন (My Dream)

বিজয়ী হওয়াও তত বেশি শক্ত কাজ নয়।
কিন্তু বারবার পরাজিত হয়েও ভেঙে না পড়া,
বা সত্যের পথে অবিচল থাকা
অনেক অনেক বেশি শক্ত কাজ।

বারবার পরাজিত হয়েও যারা ধর্ম আর সত্যের
জন্য লড়াই চালিয়ে যেতে পারে,
তারা সত্যিকারের বিজয়ী। তারা সত্যিকারের
ত্যাগী, মহান আর সাহসী।

পৃথিবীতে সফল মানুষের কোন অভাব নেই।
অভাবটা হলো এমন মানুষের, যে-
অন্য একজন মানুষের জন্য একটু কাঁদতে পারে
একটু লড়াই করতে পারে। আমি বিজয়ী হতে চাই না।
আমি এমন একজন "অসফল মানুষ" হতে চাই।

© অরুণ মাজী

উন্মাদের স্বপ্ন (My Dream)
Tuesday, July 17, 2018
Topic(s) of this poem: courage,dream,justice,truth
COMMENTS OF THE POEM
Shib sankar 17 July 2018

As like me

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success