Mystery (Bengali) Poem by Abdul Wahab

Mystery (Bengali)

রহস্য

হতেই পারতো সৌন্দর্য কিংবা আশা
কোন ধর্ম বিশ্বাসের মতো নিতেই পারতো কোন নাম
সে হতেই পারতো
কোন হিংস্র জন্তু, নিরিহ অশ্রু কিংবা প্রলয়কারী ঝড়
কিন্তু কিছুই সে হয়নি সেরকম
একবার অতি আগ্রহে জানতে চেয়েও
সে কিছুই বলেনি
আমার দিকে তাকিয়ে ছেড়েছিল শুধু একটি দীর্ঘনিঃশ্বাস
আজকে আমি জেনেছি
কিন্তু রহস্য উন্মোচন করবার অধিকার না দিয়েই
সে আমাকে ছেড়ে চলে গেছে অনেকদিন আগেই ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success