নবযুগের গান (New Age Song) Poem by Tushar Ray

নবযুগের গান (New Age Song)

মানুষের মন মেতেছে, ধর্ম প্রাণ পেয়েছে,
ইউ. এন. এ. জাগলো সারা, জাগিল বসুন্ধরা,
ধর্মের যাজক সবে ঘোসিলো মহত্সবে- ,
মানুস আর মানুস মাঝে হিংসা নাহি সাজে I
আমরা একের প্রকাশ প্রেমেরই সহজ বিকাশ I
বিজ্ঞান করলো প্রমান মানুষে সবাই সমান,
মানুষের জিনে জিনে প্রভেদের মাত্রা বিনে,
ভেদাভেদ থাকছে নাগো এভাবে সবাই জাগো I
কৃষ্ণ, খ্রীষ্ট মাঝে তফাৎ তো নাহি রাজে-
অবতার উভয় জনে একথা রাখবে মনে I

স্থান আর কালের মাঝে ভেদটি রইলো না যে -
ধরনীর সকল স্থানে ইন্টারনেট অভিযানে,
দুরত্ব ঘুচলো এবার পৃথিবী হলো সবার I
ঝম্প দাও এই তুফানে মানবের অভিযানে,
ধরনীর ধব্জা বহি ভ্রাতাদের লওগো চিনে I
ধরাকে এমনি ধাঁচে গড়গো নতুন ছাঁচে
শতাব্দীর নতুন রবি অরুনের বান ডেকেছে I
- - - - - - - - - - - - - - - -
ফিনিক্ষ, এরিজোনা ৯/৯/২০০০

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success